মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন  প রি ক ল্পি ত ভা বে দেশকে অ স্থি তি শী ল করার বি রুদ্ধে সাতক্ষীরায় যুবদলের বিশাল প্র তি বা দ সমাবেশ ও মিছিল শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুযোদন তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ কালিগঞ্জে সমাবেশে যাওয়ার পথে কৃষকদলের গাড়ি বহরে হা ম লা র অ ভি যো গ তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

তালায় পরিবেশ বান্ধব কৌশলে ফসল উৎপাদন প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ১০৯৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় পরিবেশ বান্ধব কৌশলৈর মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে মাঠদিবস প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুভাস সেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, তালা উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) শুভ্রাংশু শেখর দাশ।

এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আগ্রহী কৃষান-কৃষানি এবং ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে কৃষিকে ‘নিরাপদ’ ও ‘লাভজনক ব্যবসায়’ পরিনত করতে সর্বদা কৃষকের পাশে থেকে সেবা প্রদানের ধারা অব্যাহত রাখার প্রত্যয় বক্তরা।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎকুমার বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক উপজেলা কৃষি বিভাগ যেভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে তা প্রশংসার দাবি রাখে।

তালা উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) শুভ্রাংশু শেখর দাশ বলেন “আমরা খাদ্য উৎপাদন স্বয়ংসম্পূর্নতা অর্জন করেছি, এখন প্রয়োজন নিরাপদ খাবার। উৎপাদনের ক্ষেত্রে পরিবেশ বান্ধব কৌশল ব্যবহারের মাধ্যমে নিরাপদ ফসল নিশ্চিত করা জরুরী।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!