সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পি চ ই য়া বা সহ উপজেলা ছাত্রদল নেতা জুয়েল গ্রে প্তা র  তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু তালায় দর্জি প্রশিক্ষণের উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গোপালগঞ্জ পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ -কে বিপিএম সেবা পদক পরিয়ে দিলেন  ধলবাড়িয়া ইউনিয়নে আস্থার প্রতীক: গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা ভোমরার এক সন্তানের জননী লাবনী সরকার বিয়ে করলো টিকটকারকে! মাকে ফিরে পেতে খাওয়া-দাওয়া বন্ধ, থামছেনা অবুঝ সন্তানের কান্না  স ন্ত্রা স বি রো ধী আ ই নে র মা ম লা য় আশাশুনিতে সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম গ্রে প্তা র কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে  দু ধ র্ষ চু রি সোনা-রুপাসহ নগদ টাকা লু ট সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবসে র‌্যালি ও আলোচনা সভা

তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার মহান্দী গ্রামে পুকুরের পানিতে ডুবে রাফসান হোসেন নামের তিন বছর বয়সী এক ফুটফুটে শিশু মারা গেছে। সে উপজেলার খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের প্রবাসী শেখ রাশেদ হোসেনের পুত্র।

রবিবার (২৭ সেপ্টেম্বর ‘২৬) দুপুরে মহান্দী গ্রামে বাড়ির পাশের পুকুর পানিতে ডুবে ঐ শিশুর করুণ মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্বজন মেজবার রহমান জানান, শিশু রাফসানের পিতা শেখ রাশেদ হোসেন কাজের সুবাদে প্রায় ২ বছর যাবত সৌদি আরবে থাকেন। এক ছেলে ও এক মেয়েে মধ্যে রাফসান ছোট। রবিবার দুপুরে অসাবধানবশতঃ মহান্দী গ্রামে বাড়ির পাশের পুকুর পানিতে ডুবে ঐ শিশুর করুণ মৃত্যু হয়।

খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, ফুটফুটে শিশু রাফসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তালা থানার ওসি (তদন্ত) মোঃ সাখাওয়াত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!