
সাতক্ষীরার তালা উপজেলার মহান্দী গ্রামে পুকুরের পানিতে ডুবে রাফসান হোসেন নামের তিন বছর বয়সী এক ফুটফুটে শিশু মারা গেছে। সে উপজেলার খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের প্রবাসী শেখ রাশেদ হোসেনের পুত্র।
রবিবার (২৭ সেপ্টেম্বর '২৬) দুপুরে মহান্দী গ্রামে বাড়ির পাশের পুকুর পানিতে ডুবে ঐ শিশুর করুণ মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বজন মেজবার রহমান জানান, শিশু রাফসানের পিতা শেখ রাশেদ হোসেন কাজের সুবাদে প্রায় ২ বছর যাবত সৌদি আরবে থাকেন। এক ছেলে ও এক মেয়েে মধ্যে রাফসান ছোট। রবিবার দুপুরে অসাবধানবশতঃ মহান্দী গ্রামে বাড়ির পাশের পুকুর পানিতে ডুবে ঐ শিশুর করুণ মৃত্যু হয়।
খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, ফুটফুটে শিশু রাফসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালা থানার ওসি (তদন্ত) মোঃ সাখাওয়াত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.