বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গনশুনানী অনুষ্ঠিত কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফুর মায়ের দাফন সম্পন্ন শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী গোপালগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃত্বে আহসান হাবিব টুটুল কে ঘিরে বঞ্চিত নেতাকর্মীদের ব্যাপক তৎপরতা সাতক্ষীরা কমিউনিটির ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন:  উম্মে ফুয়ারা রানি সভাপতি ও জাহিদ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত  তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের সভা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা সাতক্ষীরায় অনুষ্ঠিত সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিত মতবিনিময় সভা সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়ন পরিষদের সাথে উন্মুক্ত বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গুসচেতনতা কর্মসূচি

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত  কর্মসূচির অংশ হিসেবে এবং ক্যাম্পাসে নিরাপদ ও  স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার তালা সরকারি কলেজ  ক্যাম্পাসে পরিষ্কার- পরিচ্ছন্নতা ও ডেঙ্গুসচেতনতামূলক কর্মসূচি পালন  করেছে কলেজ ছাত্রদল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ‘২৬) সকালে তালা  সরকারি কলেজ  ছাত্রদলের সভাপতি  সোহাগ হাসান সাগরের  নেতৃত্বে এ কর্মসূচিঅনুষ্ঠিতহয়।

এ সময় ছাত্রদলের  নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থান  পরিষ্কার-পরিচ্ছন্ন করেন  এবং শিক্ষার্থীদের ডেঙ্গু  প্রতিরোধে সচেতন করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেনতালা সরকারি কলেজ  ছাত্রদলের সাধারণ  সম্পাদক নাঈম ইসলাম  রিয়াদ, সিনিয়র যুগ্ম  সাধারণ সম্পাদক রাব্বি আল হাসান, ছাত্রনেতা  আতিক আশহাবসৌরভ,  সাইফুল ইসলাম, তামিম  ইসলাম, তাহিম ইসলাম,  রাব্বিসহ ছাত্রদলের আরওঅনেকে।

এ সময় তালা সরকারি  কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হাসান সাগর ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য দেন।

তিনি শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসের পাশাপাশি  নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ  পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

তিনি বলেন, ডেঙ্গু  প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, প্রত্যেকশিক্ষার্থী ও নাগরিককে  নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।

কোথাও যেন পানি জমে  মশার প্রজননস্থল তৈরি না  হয়, সেদিকে সবাইকে  খেয়াল রাখতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!