
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং ক্যাম্পাসে নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার তালা সরকারি কলেজ ক্যাম্পাসে পরিষ্কার- পরিচ্ছন্নতা ও ডেঙ্গুসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে কলেজ ছাত্রদল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর '২৬) সকালে তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হাসান সাগরের নেতৃত্বে এ কর্মসূচিঅনুষ্ঠিতহয়।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এবং শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেনতালা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম রিয়াদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি আল হাসান, ছাত্রনেতা আতিক আশহাবসৌরভ, সাইফুল ইসলাম, তামিম ইসলাম, তাহিম ইসলাম, রাব্বিসহ ছাত্রদলের আরওঅনেকে।
এ সময় তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হাসান সাগর ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য দেন।
তিনি শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসের পাশাপাশি নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, প্রত্যেকশিক্ষার্থী ও নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।
কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.