বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটি নির্বাচন আজ পারুলিয়ায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে ইউপি স্থায়ী কমিটির সমন্বয় সভা কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির ত্রা স হেমায়েত স্থায়ী ব হি ষ্কা র তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ অবশেষে কালিগঞ্জের ব হু ল বি ত র্কি ত কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিনকে বদলী আদালতের নির্দেশে “স্বর্ণা” টাওয়ারের রিসিভারের দায়িত্ব নিলো দুদক: মালিকপক্ষের ক্ষো ভ সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ  তালায় তৃণমূল নারী সম্মেলন অনুষ্ঠিত ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরায় পুকুরের পানিতে খুঁজতে যেয়ে দুই শিশুর মৃ ত্যু

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে
চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে বাঁচাতে যেয়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীরও পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর ‘২৬) দুপুর ১২ টার দিকে সাতক্ষীরা পৌরসভার বাটকেখালী এলাকায় এ ঘটনা ঘটে। 
নিহতরা হলো- সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মোহাম্মদ লাবিব হোসেন (১০) ও তৃতীয় শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা (৮)। লাবিব বাটকেখালী এলাকার মীর সাদ্দাম হোসেনের ছেলে এবং উম্মে হাবিবা একই এলাকার হাবিবুর রহমানের মেয়ে।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বিদ্যালয়ে যাওয়ার আগে বাটকেখালী এলাকার গফুর সাহেবের পুকুরে গোসল করতে নামে শিশু লাবিব। গোসলের একপর্যায়ে সে পানিতে তলিয়ে যেতে থাকে। বিষয়টি দেখতে পেয়ে সহপাঠী উম্মে হাবিবা তাকে উদ্ধারের জন্য পানিতে নামে।
লাবিবকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে একপর্যায়ে উম্মে হাবিবাও পানির গভীরে তলিয়ে যায়। 
পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুকুর পাড়ে দুই জোড়া চটি জুতা দেখতে পায়। এরপরপরই কয়েকজন  পুকুরে নেমে দুজনকে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর তাদের উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজএণ্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রত্যয় সাহা দুজনকেই মৃত ঘোষণা করেন।
একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে বাটকেখালী এলাকাসহ সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠীকে বাঁচাতে গিয়ে উম্মে হাবিবার প্রাণ হারানোর ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম নিতদের বাড়িতে ছুঁটে আসেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহামুদুর রহমান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!