মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন গুলোতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযাননের নির্দেশ বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  ‎ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অ ভি যা নে গ্রে ফ তা র-৩ কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হা ম লা দেয়াল ভা ঙ চু র, সিমেন্ট-রড লু টে র অ ভি যো গ শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়  কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয় ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

দুধসংগ্রহকারী উদ্যোক্তাদের মাঝে ১০টি ভ্যান ও ৬০টি মিল্কক্যান বিতরণ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

স্থানীয় দুগ্ধ মূল্য শৃঙ্খলকে (Value chain) আরও শক্তিশালী করার লক্ষ্যে ১০টি ভ্যান ও ৬০টি মিল্কক্যান বিতরণ করা হয়েছে।

উত্তরণের বাস্তবায়নে Linde BangladeshGesCAF America এর সহযোগিতায় পরিচালিত “Promoting Milk Collector Entrepreneurship in Sirajganj Sadar Upazila, Bangladesh Project-এর আওতায় এ বিতরণ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৮ আগষ্ট) সকালে সিরাজগঞ্জের BIRTAN প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আমীর হামজা।

এছাড়া অনুষ্ঠানে Linde Bangladesh-এর Managing Director ফরিদ শিকদার, Head of HR উম্মে হাবিবা, ইঞ্জিনিয়ার সাদিয়া ফারজানা, অলিন বিন হাসান উপস্থিত ছিলেন। উত্তরণ’র সমন্বয়কারী (আরএমসিপি) ফাতিমা হালিমা আহমেদ, হেড অব প্রোগ্রাম সজাহিদ আমিন শাশ্বত।

এছাড়া FIVDB-এর Project Coordinator মোঃ নুরুল ইসলাম, RAS4WE Projec Team এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তরণ’র এডভোকেসি কো-অর্ডিনেটর মোঃ সাইদুর রহমান।

অনুষ্ঠানে দুগ্ধ সংগ্রহ ও বিপণনের সঙ্গে যুক্ত এবং এ খাতে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে ব্যবসা পরিচালনা করবেন এমন ১০ জন নির্বাচিত উপকারভোগীর মাঝে ১০টি ভ্যান বিতরণের জন্য কুসুমকলি নারী উন্নয়নসংস্থা এবং স্বপ্নছোঁয়া নারী উন্নয়ন সংস্থাকে ১০টি মোটরভ্যান হস্তান্তর করা হয়। পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে দুধ সংগ্রহ ও পরিবহনের জন্য ৬০টি মিল্কক্যান, এপ্রোন, রেইনকোট, ছাতা, হ্যান্ডগ্লাভস এবং ২০টি বালতি বিতরণ করা হয়।

আলোচনাপর্বে বক্তারা গাভীর দুধ সংগ্রহ ও বিপণন ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে দুগ্ধ সংগ্রহ ও পরিবহন, দুধসংগ্রহকারী উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে একটি কার্যকর ও টেকসই দুগ্ধ মূল্য শৃঙ্খলগড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এই উদ্যোগের মাধ্যমে গাভীর দুগ্ধসংগ্রহকারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রয়োজনীয় সরঞ্জাম ও সহায়তা প্রদানের পাশাপাশি তাদেও ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণ, নিরাপদ দুগ্ধসংগ্রহ ও পরিবহন ব্যবস্থা জোরদার এবং স্থানীয় দুগ্ধ খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। এর আগে লিন্ডেবাংলাদেশ প্রতিনিধি দল রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে একটি দুগ্ধ সংগ্রহ পয়েন্ট পরিদর্শন এবং সদস্যদের সাথে মতবিনিময় করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!