রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় কৃষকের ১৬ কাঠা জমির টমেটো ও কাঁকরোল গাছ কে টে ত ছ ন ছ, আড়াই লাখ টাকার ক্ষ তি র দা বি দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত তালায় মাঠে ঘাস কাটতে গিয়ে ব জ্র পা তে ব্যবসায়ীর মৃ ত্যু ‘সিকান্দার আবু জাফর: জীবন ও কর্ম’ শিরোনামে কুইজ প্রতিযোগিতা দেবহাটায় আল-খিদমাহ্ ফাউন্ডেশনের প্রধান কার্যালয় উদ্বোধন কালিগঞ্জের পল্লীতে পৈতৃক ভিটা থেকে সন্তানের উ চ্ছে দে র পা য় তা রা র প্র তি বা দে মানববন্ধন ডুমুরিয়ার আমভিটা বাজারে আইন কানুনের প্রতি বৃ দ্ধা ঙ্গু লি দেখিয়ে একাধিক ব্যক্তির বিরুদ্ধে পাউবোর জমিতে ইমারত নির্মাণ কালিগঞ্জে বিএনপি’র উদ্যোগে গণঅভ্যুথন দিবসের ২য় বছর উদযাপনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন তালায় মহান্দী–কাটবুনিয়া নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

‘সিকান্দার আবু জাফর: জীবন ও কর্ম’ শিরোনামে কুইজ প্রতিযোগিতা

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

বিশিষ্ট কবি, সাহিত্যিক, নাট্যকার ও সাংবাদিক কবি সিকান্দার আবু জাফরের ৫১তম মৃত্যুবার্ষিকী স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতক্ষীরার তালা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন তিমিরান্তিক-তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ‘সিকান্দার আবু জাফর: জীবন ও কর্ম’ শিরোনামে কুইজ প্রতিযোগিতা-২০২৬ আয়োজন করা হয়েছে।

সিকান্দার আবু জাফরের পুরো নাম সৈয়দ আল হাশেমী আবু জাফর মুহম্মদ বখত সিকান্দার। তিনি ১৯১৯ সালের ১৯ মার্চ সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পাকিস্তানের পেশোয়ার থেকে তার পিতামহ মাওলানা সৈয়দ আলম শাহ হাশেমী ওই গ্রামে এসে বসতি স্থাপন করেন।

সিকান্দার আবু জাফর বর্তমান তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা ও কলকাতার রিপন কলেজ থেকে আইএ পাশ করেন। তার পেশাজীবন শুরু হয় কলকাতা মিলিটারি অ্যাকাউন্টস বিভাগে। পরবর্তীকালে তিনি সিভিল সাপ্লাই বিভাগে চাকরি করেন। ১৯৫০ সালে কবি সিকান্দার আবু জাফর কলকাতা থেকে ঢাকায় চলে আসেন। এরপর তিনি দৈনিক নবযুগ, ইত্তেফাক, সংবাদ ও মিল্লাত পত্রিকায় সাংবাদিকতা করেন। তিনি মাসিক সমকাল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।

ষাটের দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদ ও বাঙালি সংস্কৃতিচর্চার যে ধারা গড়ে উঠেছিল, কবি সিকান্দার আবু জাফর ছিলেন তার অন্যতম পৃষ্ঠপোষক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীনতা, দেশপ্রেম ও বিপ্লবের চেতনাসম্পন্ন অনেক গান রচনা করেন।

মহান মুক্তিযুদ্ধের সময় তাঁর রচিত কালজয়ী গান “আমাদের সংগ্রাম চলবেই চলবে” মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক জনগণকে সংগ্রামে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল।

সিকান্দার আবু জাফরের উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে: উপন্যাস- পুরবী ও নতুন সকাল; ছোটগল্প— মাটি আর অশ্রু; কাব্যগ্রন্থ- প্রসন্ন শহর, তিমিরান্তিক, বৈরী বৃষ্টিতে, বৃষ্টিকলগ্ন ও বাংলা ছাড়ো; নাটক— সিরাজউদ্দৌলা ও মহাকবি আলাওল; এবং অনুবাদগ্রন্থ— রুবাইয়াত: ওমর খৈয়াম, জাদুর কলস ও সেন্ট লুইয়ের সেতু বিশেষভাবে উল্লেখযোগ্য।

সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৬৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ১৯৮৪ সালে (মরণোত্তর) একুশে পদকে ভূষিত হন। ১৯৭৫ সালের ৫ আগস্ট কবি সিকান্দার আবু জাফর ঢাকায় মৃত্যুবরণ করেন।

কুইজ প্রতিযোগিতা আয়োজন ও কবিকে শ্রদ্ধাভরে স্মরণ প্রসঙ্গে তিমিরান্তিকের সভাপতি তাসনিম রুবাইয়াত জানান, “কবি সিকান্দার আবু জাফর ছিলেন বাঙালি জাতীয়তাবাদের অন্যতম পৃষ্ঠপোষক। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি বহু গান রচনার মাধ্যমে মুক্তিযোদ্ধা ও জনসাধারণের মাঝে দেশপ্রেম ও মুক্তির চেতনা জাগ্রত করেছিলেন। কিন্তু বর্তমান সময়ে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক—উভয় পর্যায়েই তাঁকে নিয়ে পর্যাপ্ত চর্চা হয় না। সিকান্দার আবু জাফর আমাদের গর্ব ও অহংকার। বাঙালি জাতীয়তাবাদ, মহান মুক্তিযুদ্ধ এবং বাংলা সাহিত্যে তাঁর অসামান্য অবদানের যথাযথ মূল্যায়ন ও স্মরণে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র—সবারই উদ্যোগী হওয়া উচিত।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!