বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় ১৭ বছরের ভোগ দখলীয় মৎস্য ঘের জ ব র দ খ লে র চে ষ্টা য় ঘেরের মধ্যে বাসা তৈরির পা য় তা রা তারেক রহমান জাতির কাছে অঙ্গীকারবদ্ধ এই জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে: ড.মনিরুজ্জামান নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই জুলাই গ ণ অ ৎ ভ্যু ত্থা ন দিবসে শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন তালায় ভ্রা ম্য মা ণ আ দা ল তে দুই মিষ্টির দোকানে ৮ হাজার টাকা জ রি মা না আ দা য় তালায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যুবক আ ট ক মুকসুদপুরে জ লা ব দ্ধ তা দূ রী ক র ণে পৌর প্রশাসকের বিভিন্ন এলাকা পরিদর্শন ৫ আগস্ট-কে কেন্দ্র করে গোপালগঞ্জে বাড়তি নি রা প ত্তা: ৫ প্লাটুন বিজিবি মো তা য়ে ন কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অ ভি যা ন: ৫টি প্রতিষ্ঠানে জ রি মা না কালিগঞ্জে দু র্নী তি প্র তি রো ধ বিষয়ক বি ত র্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়

শ্যামনগরে পুকুরে ডু বে কৃষক ও ব জ্র পা তে গৃহবধূর মৃ ত্যু

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
শ্যামনগরে পানিতে ডুবে কৃষ্ণপদ বৈদ্য (৫০) নামে এক কৃষক ও বজ্রপাতে খায়রুন্নেছা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শীলতলা গ্রামে পানিতে ডুবে কৃষকের মৃত্যুর এ ঘটনা ঘটে। পানিতে ডুবে কৃষক ওই গ্রামের মৃত নারায়ণ বৈদ্যের ছেলে। অপরদিকে একই দিন দুপুর ১ টার দিকে একি উপজেলার ধুমঘাট মটেরচক গ্রামে বজ্রপাতে গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। বজ্রপাতে নিহত গৃহবধূ ওই গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী।
পানিতে ডুবে মৃতের স্বজনরা জানান, সোমবার সকালে চাষাবাদের কাজে মাঠে যাওয়ার সময় অসাবধানতাবশত রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যান কৃষ্ণপদ বৈদ্য। এতে তিনি পানিতে তলিয়ে যান। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বজ্রপাতে খায়রুন্নেছা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট মটেরচক গ্রামে এ ঘটনা ঘটে। 
নিহতের স্বজন ও স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম জানান, সোমবার দুপুরে বাড়ির পাশের ক্ষেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই খায়রুন্নেছার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!