বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪ 

দেবহাটার ঈদগাহ বাজারে সড়কের পাশের ঝুঁ কি পূ র্ণ দুটি গাছ অ প সা র ণে র দাবি

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর-দেবহাটা সড়কের ঈদগাহ বাজার এলাকায় সড়কের পাশে থাকা দুটি ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা শেখ শহিদুল ইসলাম জানান, ঈদগাহ বাজার সংলগ্ন তার বাড়ির সামনে এবং একটি কীটনাশক দোকানের বিপরীতে থাকা দুটি বড় গাছ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গত কয়েকটি ঝড়-বৃষ্টিতে গাছ দুটি বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে বারবার বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটাচ্ছে। এতে এলাকার অনেক বৈদ্যুতিক মিটার ও ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে। যে কোনো সময় গাছ দুটি সড়কের ওপর ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ওই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। পাশাপাশি সেখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও একটি বালিকা বিদ্যালয় থাকায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত ঝুঁকিপূর্ণ দুটি গাছ কর্তনপূর্বক অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন আবেদনকারী।

এ বিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!