শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
তালায় মহিলা দলের আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা শ্যামনগরে হিন্দু ধর্মাবলম্বীদের সমন্বয় সভা সাতক্ষীরায় বিপুল পরিমান মা দ ক ও ভা র তী য় ঔষধসহ গ্রেপ্তার – ১ সাতক্ষীরায় সোনালী ব্যাংকের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা দেবহাটায় এক শিক্ষার্থীকে ধ র্ষ ণের অ ভি যো গে মা ম লা,   অ ভি যু ক্ত মোস্তাফিজুর আ ট ক সাতক্ষীরায় জামায়াতের দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা: হা ম লা কা রী দে র আইনের আওতায় আনার দাবি দুই দফা দাবিতে মানববন্ধন, অ নি র্দি ষ্ট কা লে র ধ র্ম ঘ টে র হুঁ শি য়া রি সাতক্ষীরার শাখা ডাকঘর কর্মচারীদের তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

জাতীয় জীবন ও বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের অসামান্য অবদানকে স্মরণ করে ‘নজরুল বর্ষ ২০২৬ — ২০২৭’ পালন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (০২ জুলাই থেকে শুরু হয়ে ০৪ জুলাই ‘২৬ পর্যন্ত তিন দিনব্যাপী) নজরুলের সৃষ্টিকর্ম, চেতনা ও দ্রোহের সমন্বয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। 

সকল জেলা ও নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিং এ সংযুক্ত হয়ে ‘নজরুল বর্ষ  ২০২৬ — ২০২৭’ -এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি।

এ উপলক্ষে সকাল ১০ টায়  গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য়  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান – এর সভাপতিত্বে এই জাতীয় অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে অংশগ্রহণ করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোঃ ফারুক সহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ। অনুষ্ঠানে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

পরবর্তীতে বিকাল ৪ টায় জেলা প্রশাসন, গোপালগঞ্জ কর্তৃক জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘নজরুল বর্ষ ২০২৬ — ২০২৭’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!