শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইনকিলাব এর ৪০তম বর্ষপূর্তি উদযাপন বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কর্তৃক সাতক্ষীরায় আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৬ অনুষ্ঠিত সুন্দরবনে দ স্যু তা দ ম ন, মা দ ক ও মা ন ব পা চা র রো ধে উপকূলে ক ঠো র অ ব স্থা নে কোস্ট গার্ড বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া সাতক্ষীরায় আসছেন ২৩ জুন কালিগঞ্জে প্র ভা ব শা লী মহল কর্তৃক বৃদ্ধসহ কয়েক ব্যক্তির সম্পত্তি জ ব র দ খ ল চেষ্টার প্র তি বা দে সংবাদ সম্মেলন প্রাণঘাতী তাপপ্রবাহ থেকে সাতক্ষীরা উপকূলয় মানুষেকে বাঁচাতে দেশের প্রথম “অভিযোজন দুর্গ” এর উদ্বোধন তালায় উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত আশাশুনিতে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া সাতক্ষীরায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার-এর বৃক্ষরোপণ কর্মসূচি: সম্প্রীতির বার্তা ও জলবায়ু সুরক্ষার উদ্যোগ কালিগঞ্জের চাম্পাফুলে পৈতৃক জমির হারির টাকা না দেওয়ার অ ভি যো গে আপন ভাইয়ের বি রু দ্ধে সংবাদ সম্মেলন

২৪ ঘণ্টার ব্যবধানে চার মৃ ত্যু, কা ন্না য় ভারী সাতক্ষীরা

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি মর্মান্তিক দুর্ঘটনায় চারজনের প্রাণহানি ঘটেছে। বিদ্যুৎস্পৃষ্ট, পানিতে ডুবে এবং বজ্রপাতে শুক্রবার (১২ জুন ‘২৬) বিকেল থেকে শনিবার (১৩ জুন ‘২৬) বিকেল পর্যন্ত সাতক্ষীরা সদর,কালিগঞ্জ ও কলারোয়ায় এসব ঘটনা ঘটে। 
মৃতের স্বজনরা জানায়, শনিবার দুপুরে (১৩ জুন) সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহসিন আলী (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর একজনকে বেতনা নদী এবং অপরজনকে একটি মাছের ঘের থেকে উদ্ধার করেন। পরে তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এদিকে কলারোয়া উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। হঠাৎ বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
একদিনে চারজনের প্রাণহানির এসব ঘটনায় পুরো জেলায় শোকের আবহ সৃষ্টি হয়েছে। নিহতদের পরিবার-পরিজনের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!