বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার জননন্দিত নেতা মিঠু খানের পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন চাই স্থানীয় নেতাকর্মীরা দেবহাটায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সুন্দরবনের কু খ্যা ত ডা কা ত জোনাব বা হি নী র তিন সদস্য অ স্ত্র ও গো লা বা রু দসহ আ ট ক সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় তালা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন সদস্য সচিব হলেন এম মফিদুল হক লিটু কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হলেন শেখ সাইফুল বারী সফু তালায় পিচ ঢালাই কাজের উদ্বোধন   টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে গোপালগঞ্জে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

তালায় পিচ ঢালাই কাজের উদ্বোধন  

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার তালা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নের ধারাবাহিকতায় বুধবার (১০ জুন ‘২৬) সকাল ৮ টায় তালা বাজার হতে মহিলা মাদ্রাসা  রোডের পিচ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ বেহাল অবস্থায় থাকায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। অবশেষে সড়কটি সরকারের নজরে আশায়  উন্নয়নকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক। এ সময় উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর  রহমান, সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন,অর্থ সম্পাদক এস এম মোতাহিরুল হক শাহীন,অ্যাড মশিউর রহমান,ঠিকাদার আব্দুল লতিফ,  সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার বাসিন্দারা।

স্থানীয়রা জানান, তালা মহিলা কলেজ রোডটি উপজেলার গুরুত্বপূর্ণ শিক্ষা ও আবাসিক এলাকার সঙ্গে সংযোগ স্থাপন করেছে। পিঁচঢালাই কাজ সম্পন্ন হলে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে সড়কের উন্নয়নকাজ সম্পন্ন করা হয়। কাজের উদ্বোধনকে কেন্দ্র করে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং উন্নয়নকাজের গুণগত মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!