রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অ ভি যা নে ধরা চতুর্থ দিনেও এমপি গাজী নজরুল এর অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ তালার ধানদিয়ায় ৪কিঃ মিঃ রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন  মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শৈলকুর বিলের জলাবদ্ধতার পানি অপসারনে ঘের মালিকদের চেয়ারম্যান আব্দুল আলিমের ৩ দিনের আল্টিমেটাম সাতক্ষীরার গাভায় কালভার্টের মুখ ও খাল আ ট কে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি : ভো গা ন্তি তে সহস্রাধিক মানুষ সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর এলাকায় ফাতেমা দারুস সালাম কবরস্থানের আনুষ্ঠানিক উদ্বোধন সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সহ সাংগঠনিক সম্পাদক কাজী নাসির উদ্দিন আহমেদ রাজু অসুস্থ, সুস্থতা কামনা সাতক্ষীরার কুলিনপাড়ার আলোচিত নারী গংদের অ ত্যা চা র-নি র্যা ত ন ও হ য় রা নি থেকে পরিত্রান পেতে এক আইনজীবীর সংবাদ সম্মেলন ডুমুরিয়ার আঁঠারোমাইল বাজারে সড়ক সংলগ্ন সৈয়দপুর ট্রাস্টের জমি জ ব র দ খ ল পূর্বক স্থাপনা নির্মাণের চে ষ্টা

দেবহাটা টাউন শ্রীপুরে মসজিদ আর-রহমা’র শুভ উদ্বোধন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম টাউন শ্রীপুর জমিদার বাড়ি সংলগ্ন নতুন পাঞ্জেগানা মসজিদ “আর-রাহমা’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে ‘২৬) আসরের নামাজ শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মসজিদটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মসজিদ উদ্বোধন উপলক্ষে এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে এক ধর্মীয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মরহুম রশিদ সরদার, মরহুম রউফ সরদার ও মরহুম গফুর সরদারের পুত্রগণ নিজ উদ্যোগে মসজিদটির নির্মাণ ব্যয়ভার বহন করে এটি প্রতিষ্ঠা করেন। তারা সকলের নিকট দোয়া কামনা করে বলেন, যেন আল্লাহ তায়ালা এই মসজিদকে দ্বীনের খেদমতের কেন্দ্র হিসেবে কবুল করেন এবং সুষ্ঠুভাবে পরিচালনার তৌফিক দান করেন। এছাড়াও তারা এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন এবং মুসল্লিদের নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য মসজিদে উপস্থিত হওয়ার আহ্বান জানান। স্থানীয় মুসল্লিরা নতুন এই মসজিদ প্রতিষ্ঠায় সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!