মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা 

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরার দেবহাটায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দেবহাটা উপজেলা শাখার উদ্যোগে  শুক্রবার (১ মে ‘২৬) সকাল সাড়ে ৬টায়  পারুলিয়া জামায়াত অফিসের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি,কুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও মৎস্যজীবী ট্রেড ইউনিয়নের সভাপতি মাস্টার ডা. মাওলানা রুহুল আমিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাহবুবুল আলম।

মাহবুবুল আলম বলেন, “শ্রমিকরা সমাজের চালিকাশক্তি। ইসলামের সুমহান আদর্শের আলোকে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। আমরা আগামীতে একটি ইনসাফ কায়েমের মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই।

“অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও পারুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা অলিউল ইসলাম এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা ইমদাদুল হক।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক কল্যাণের ট্রেড বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ভ্যান-রিকশা ও ইজিবাইক ট্রেড ইউনিয়নের সভাপতি মাসুম খান চৌধুরী, ইমারত শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি সিরাজুল হক এবং দর্জি ট্রেড ইউনিয়নের সভাপতি ক্বারী রুহুল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। উপজেলা সম্পাদক হাফেজ আব্দুর রবের সঞ্চালনায় র্যালীটি পারুলিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে বিভিন্ন ট্রেড ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!