রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রবীন্দ্রজয়ন্তী উদযাপন ঘিরে সাতক্ষীরায় প্রস্তুতি সভা, নানামুখী সিদ্ধান্ত ‎কন্যা সন্তান হওয়ায় স্ত্রী’র উপর নি র্যা ত ন, দ্বিতীয় বিয়ের অ ভি যো গ! শ্যামনগরে ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ  একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় – সেলিমুজ্জামান সেলিম এমপি  তালায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত তালায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে কুইজ ও রচনা প্রতিযোগিতা সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে তালায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত তালায় ফসলি জমি ও কপোতাক্ষ বেঁড়িবাধের মাটি গিলছে ভাটা, অপ্রতিরোধ্য মাটিখেকো গ্রুপ সাতক্ষীরায় দীর্ঘদিনের চলাচলের রাস্ত নিয়ে সং ঘ র্ষ, উভয়পক্ষের আ হ ত-১০

তালায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

জমকালো আয়োজনে তালায় সমাপ্ত হলো সাতক্ষীরার তালা উপজেলা পর্যায়ে বালক ও বালিকাদের ফুটবল ফাইনাল খেলা ২০২৬।

রবিবার (২৬ এপ্রিল ‘২৬) বিকাল ৪ টায় তালা পুরাতন বিদে হাইস্কুল ফুটবল মাঠে উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা ৪ -০ গোলে চরগ্রাম প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন। একই দিনে উক্ত মাঠে বিকেল ৫ টায় বালক ফুটবল টুর্নামেন্ট লক্ষণপুর প্রাথমিক বিদ্যালয়, ৩-০ গোলে কৃষ্ণকাটি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। 

এপর্যন্ত লক্ষনপুর প্রাথমিক বিদ্যালয়ের বালক ফুটবল একাদশ দ্বিতীয় বারের মতো উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে এবং একবার জেলা চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে খেলেছেন। উভায় বিজয়ী দল সাতক্ষীরা জেলা পর্যায়ে সেমিফাইনালে সরসরি খেলার গৌরব অর্জন করেছে। উক্ত খেলার পুরুষ্কার বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলার আয়োজক কমিটির সভাপতি,তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাত খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সন্তোষ কুমার মন্ডল, উপজেলা সহকারী নির্বাচন অফিসার রাসেল রানা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বাবলুর রহমান,

তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জামাতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, সাবেক ছাত্রনেতা জোয়াদ্দার ফারুক হোসেন, উপজেলা যুব জামায়াতে সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু,তালা সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন, এ্যাড, মশিয়ার রহমান প্রসুখ । 

উক্ত খেলা পরিচালনা করেছেন মাহফুজ রহমান, মশিয়ার রহমান, ইলিয়াস কাঞ্চন, সরদার কলিম উদ্দিন। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব ছিলেন সাতক্ষীরা জেলার ধারাভাষ্যকার অলিউর রহমান, মোঃ জাহাঙ্গীর হোসেন।চ্যামেলী রানী সরকার।ফাইনাল এই খেলা শতশত নারী পুরুষ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!