শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি

মাদার নদীর চর দ খ ল করে চলছে মৎস্য ঘের নির্মাণ: কা টা হচ্ছে বনায়নের গাছ

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে মাদার নদীর চর দখল করে মৎস্য ঘের নির্মাণের অভিযোগ উঠেছে। এজন্য নদীর চরের বিভিন্ন স্থানের গাছ কেটে ফেলা হচ্ছে বলে স্থানীয়দের দাবি। এতে একদিকে পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর গ্রামের (রমজাননগর-কৈখালী ব্রীজ সংলগ্ন) মাদার নদীর চরে প্রভাবশালী একটি চক্র নদীর জেগে ওঠা চর নিজেদের দখলে নিয়ে সেখানে বাঁধ নির্মাণ করে মৎস্য ঘের তৈরি করছে। ঘের নির্মাণের সুবিধার্থে বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হচ্ছে। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীর চর সাধারণ মানুষের চলাচল, গবাদিপশুর চারণ ও প্রাকৃতিক পরিবেশের অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু সম্প্রতি কৈখালী ইউনিয়নের পরানপুর গ্রামের রুহুল আমিন গাজী, ইসমাইল সরদার, সামছুর কারিগর, আজগার কারিগর, কওছার আলী, সামছুর মহাজন, সিদ্দিক, রফিকুল ইসলাম, আশরাফ হোসেন, আতিয়ার গাজী, মুনছুর মহাজন, আশরাফ মহাজনসহ কয়েক জন ব্যক্তি অবৈধভাবে চর দখল করে ঘের নির্মাণ শুরু করেছে। তবে তাদের দাবী নদীর চর বন্দোবস্ত নিয়ে মৎস্য ঘের করছে। 

লেখক ও গবেষক পরিবেশবিদ পীযূষ বাউলিয়া পিন্টু বলেন, নদীর চর ও তীরবর্তী গাছ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্বিচারে গাছ কাটা এবং চর দখল অব্যাহত থাকলে ভবিষ্যতে ভাঙন, জলাবদ্ধতা ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।

কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, কৈখালী ইউনিয়নটি নদী বিশিষ্ট। নদীর চরে সামাজিক বনায়ন সৃৃষ্টির জন্য ইউনিয়ন পরিষদ নিরলস ভাবে কাজ করে চলেছে। কিন্তু কতিপয় ব্যক্তি নদীর চর দখল করে বনায়ন ধ্বংস করছে। যা পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করছে। এসময় তিনি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, নদীর চর দখলকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মাধ্যমে জেল জরিমানা করা হলে এটা বন্দ হবে এবং অন্যরা ভয়ে দখল করা থেকে বিরত থাকবে।

এ বিষয়ে কৈখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম বলেন, নদীর চর বন্দোবস্ত দেওয়া হয়নি। কেউ যদি দখল করে থাকে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, নদীর চর দখল বা সরকারি জমিতে অবৈধভাবে ঘের নির্মাণের সুযোগ নেই। অভিযোগের বিষয়ে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!