শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটায় ওয়ার্ল্ড ভিশন ও সুশীলনের উদ্যোগে কৃষক মাঠ দিবস উদযাপিত আজ তালার পারকুমিরা গণহত্যা দিবস তালায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে মাকালীর মুকুট চু রি র ঘটনায় আদালতে অ ভি যো গ প ত্র দাখিল  শ্যামনগরে ছেলের গাড়ীর পেট্রোল নিতে জন্য দীর্ঘ লাইনে মা দেবহাটা এরিয়া প্রোগ্রামের পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা উপকরণ প্রদান দেবহাটায় কৃষকের উন্নয়ন ও ক্ষমতায়নের উদ্ভাবনী প্রদর্শনী মাঠ দিবস দেবহাটায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সভা সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  সাতক্ষীরায় তীব্র গরমে লোডশেডিং, শেষ ভরসা বাঁশবাগান

দেবহাটায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সভা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় জাতীয় পুষ্টি সেবা বাস্তবায়নের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩এপ্রিল ‘২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাইফুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজীর পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, ডা.দিপন কুমার মন্ডল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহাজান আলী, সরকারি বিবিএমপি ইন্সটিটিউটের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা আয়ুব হোসেন, বেসরকারি সংস্থা আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, সুশীলনের উপজেলা ম্যানেজার মামুন হোসেন প্রমুখ।

এসময় জাতীয় পুষ্টি সপ্তাহ ৬ (২৩-২৯ এপ্রিল) উদযাপিত হবে বলে জানানো হয়। এবারের প্রতিপাদ্য  “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”। এসময় পুষ্টি বার্তায় বলা হয়, পুষ্টি গুণে সমৃদ্ধ খাবার গ্রহণ করুন এবং প্রতিদিন খাবারে শাক-সবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টি গুণ বজায় রাখুন এবং খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। খাবারে চিনি ও লবণের মাত্রা সীমিত রাখুন এবং অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাষ্টফুড বর্জন করতে হবে। অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহণ থেকে বিরত থাকতে হবে। জন্মের ১ ঘন্টার মধ্যে শিশুকে মায়ের শালদুধ খাওয়ানো নিশ্চিত এবং ৬ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি  ৬ মাস পর মায়ের দুধের পাশাপাশি বাড়িতে তৈরি বাড়তি খাবার খেতে দিতে হবে। শিশুর বুদ্ধির বিকাশ এবং সার্বিক গঠনের জন্য প্রতিদিন ১টি করে ডিম খেতে দিতে হবে। শিশু সঠিকভাবে বেড়ে উঠতে কিনা তা জানার জন্য নিয়মিত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে উচ্চতাসহ অন্যান্য নিয়ামকগুলো পরিমাপ করতে হবে। কিশোর-কিশোরী সহ পরিবারের প্রবীণ সদস্যদের সঠিক যত্ন নিন এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে। নিয়মিত ব্যায়াম ও শরীর চর্চার অভ্যাস গড়ে তুলতে হবে। গর্ভবতী মায়েদের সঠিক যত্ন এবং নিয়মিত স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া এবং আয়রন ও ফলিক এসিড সমৃদ্ধ বড়ি খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!