মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
এক জীবনের আলোছায়া-নকিপুরের নোনাজলে শিক্ষক কৃষ্ণানন্দের স্বপ্নযাত্রা কলারোয়ায় বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পি তৃ ত্ব নিয়ে তু মু ল বি ত র্ক পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃ সা হ সি ক চু রি! ৪০ দিনে কোন আ লা ম ত উ দ্ধা র হ য় নি  শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে গরু পালন বিষয়ক প্রশিক্ষণ সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মাল্টিস্টেকহোল্ডার সংলাপ দেবহাটায় ২০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে আধুনিক ডাটা শেয়ারিং কার্যক্রম   প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগে মাঠ প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরায় বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধ র্ষ ণ: আসামী ইব্রাহীমের যা ব জ্জী ব ন স শ্র ম কা রা দ ণ্ড

তালায় শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

টিকাদান কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার তালা উপজেলায় শুরু হয়েছে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬।

সোমবার (২০ এপ্রিল ‘২৬) সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাত খান। এ সময় আরও উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জ্যোতির্ময় সরকার, সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সবুজ বিশ্বাস, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, প্রচার সম্পাদক সেকেন্দার আবুজাফর বাবু এবং নির্বাহী সদস্য কে এম শাহিনুর রহমান। এছাড়াও স্বাস্থ্যকর্মী ও সেবিকারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,  ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত মোট ১১ কর্মদিবসে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কর্মসূচির আওতায় উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ২৭ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে। কমিউনিটি পর্যায়ে ২৮৮টি কেন্দ্রে ৮ দিন এবং ২৪৪টি স্কুলে ৩ দিন টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ৮ দিন টিকা প্রদান করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!