বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী ওয়াদার অংশ হিসেবে সাতক্ষীরায় কুমড়া খাল এর খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম শাশুড়িকে নিয়ে পালালো জামাই সাতক্ষীরায় হানি ট্রাপ চ ক্রে র মূ ল হো তা মেম্বর কাদের- রিমা গ্রে ফ তা র  বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের জন্মদিন আজ তালায় শুরু হচ্ছে জেনারেশন গ্রিন কর্মসূচি কালিগঞ্জে সজিনার ডাল কাটতে বাঁ ধা! দুই সহোদরকে পি টি য়ে ও কু পি য়ে জ খ ম করলেন বাবা ও ছেলে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধ র্ষ ণে র অভিযোগে কর্মচারী গ্রে প্তা র সুন্দরবনের মধু আহরণ ও জ ল দ স্যু নি র্মু ল কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরা বড়বাজারে ভবন নির্মাণে নির্দেশনা না মেনে পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ: আ ত ঙ্কে ব্যবসায়ীরা

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির ২০২৬-২০২৭ সালের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৩ এপ্রিল ‘২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠনসহ পূর্ণাঙ্গ তপশীল ঘোষণা করা হয়েছে।
সমিতির সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ অনুষ্ঠিত বর্ধিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান কার্যনির্বাহী পরিষদ আগামী ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করে।
উক্ত নির্বাচনের জন্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুস সবুরকে প্রধান নির্বাচন কমিশনার করে ১২ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট স.ম. মোমতাজুর রহমান মামুন, আ.ক.ম সামছুদ্দোহা খোকন, মোঃ ফকরুল আলম বাবু, মোঃ আবুল বাসার, আজমির হোসেন রোকন, সাহেদুজ্জামান সাহেদ, এম আব্দুস সালাম, মোস্তাফিজুর রহমান অনিক, এম এ হাসান, শংকর কুমার মজুমদার ও রাব্বি আহম্মেদ।
নির্বাচনী তপশীল ঘোষিত তপশীল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ ০১ এপ্রিল ২০২৬ (বুধবার) আপত্তি দাখিল ০২ এপ্রিল  (বৃহস্পতিবার) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ০৫ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ ০৬ এপ্রিল ২০২৬ মনোনয়নপত্র জমা ০৮ এপ্রিল ২০২৬ (দুপুর ১টা থেকে ৪টা) মনোনয়নপত্র যাচাই-বাছাই ০৯ এপ্রিল ২০২৬ (দুপুর ২টা থেকে ৪টা) প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।
১৩ এপ্রিল ২০২৬ ভোটগ্রহণ, আগামী ২৩ এপ্রিল ২০২৬ তারিখে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে আইনজীবী সহকারী সমিতির দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সমিতির সভাপতি শেখ আব্দুল মান্নান বাবলু ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বাবু আশা প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশনের সার্বিক তত্ত্বাবধানে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!