রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় বসতবাড়িতে ঢুকে তা ণ্ড ব, গু রু ত র আ হ ত গৃহবধূ, থানায় মা ম লা খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি: মাসুদ সভাপতি, আবিদ সম্পাদক ডুমুরিয়ায় স ড় ক দূ র্ঘ ট না য় মোটরসাইকেল চালক নি হ ত তালায় এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের হেল্প ডেস্ক গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের বদলী জনিত বিদায় সংবর্ধনা  কালিগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ  সাতক্ষীরায় ফুটবল রেফারিদের পেশাদারিত্ব ও নিরাপত্তা নিশ্চিতের দাবি: জেলা রেফারীজ অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বি ক্ষো ভ সমাবেশ ও মি ছি ল সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র আড়ালে শম্পা গোস্বামীর কোটি টাকার সা ম্রা জ্য: দ্বৈ ত নাগরিকত্ব, অর্থ পা চা র তালায় মহিলা দলের আলোচনা সভা অনুষ্ঠিত

তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

“আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্য সামনে রেখে তালায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, কুইজ, চিত্রাংকন বিতর্ক, রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ ‘২৬) উইমেন জব ক্রিয়েশন সেন্টারের আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং খ্রীষ্টান এইডের অর্থায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। তালা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উইমেন জব ক্রিয়েশন পরিচালক আশরাফুন নাহার আশা।

উত্তরণ কর্মকর্তা হাসিনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ও তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।

আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাওন, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গুলশানারা বেগম ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!