শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় ১১ বছরের কিশোরীর বাল্যবিবাহের উদ্যোগ প্রতিরোধ তালায় গাছের চারা বিতরণ তালায় কমিউনিটি স্কোর কার্ড পরবর্তী সংলাপ অনুষ্ঠিত গোপালগঞ্জে প্র তি প ক্ষে র হা ম লা য় জোবায়ের নামের এক কলেজ ছাত্র নি হ ত: এলাকায় পুলিশ মো তা য়ে ন কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ  সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

তালায় গোমূত্র নিশকাসনের ড্রেনেজ ব্যাবস্থার উদ্বোধন করলেন ভিসি এসএম মোস্তফা কামাল

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৪৫৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালা উপজেলার জিয়ালা গ্রামে বিদ্যমান দুগ্ধ ক্লাস্টারের পরিবেশগত টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় উন্নয়ন প্রচেষ্টা কর্তৃক বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) প্রকল্পের আওতায় গোমূত্র নিশকাসনের জন্য নির্মিত ড্রেনেজ ব্যাবস্থার উদ্বোধন করা হয়।
শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক  এস এম মোস্তফা কামাল উক্ত ড্রেনেজ ব্যাবস্থার উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন তালা উপজেলার উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইকবাল হোসেন, শহীদ মুক্তিযোদ্ধা মাহাবিদ্যালয়ের অধ্যক্ষ জনাব এনামুল ইসলাম, উন্নয়ন প্রচেস্টা’র নির্বাহী পরিচালক সেখ ইয়াকুব আলী, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন সহ প্রমূখ।
এসইপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার শাহনেওয়াজ কবির প্রকল্পের কার্যক্রম উপস্থিত সন্মানিত অতিথি ও কমিউনিটির সামনে তুলে ধরেন।
এসময় জেলা প্রশাসক ড্রেনেজ ব্যাবস্থা এবং নির্মানাধীন গোবর সংরক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন এবং এই উদ্দ্যোগের জন্য উন্নয়ন প্রচেষ্টা এবং এসইপি প্রকল্প সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
জেলা প্রশাসক সকলকে পরিবেশ সম্মত উপায়ে নিরাপদ দুধ ও দুগ্ধ সামগ্রী প্রস্তুতের জন্য নির্দেশনা প্রদান করেন এবং দুগ্ধ ক্লাস্টারের পরিবেশ বান্ধব গোবর্জ্য ব্যাবস্থাপনার উপর গুরুত্বারোপ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!