বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

কালিগঞ্জে দখলমুক্ত দুই দোকান মালিকপক্ষের হাতে চাবি হস্তান্তর

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর বটতলা মোড়ে দীর্ঘদিন ধরে দখলে থাকা দুটি দোকান উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি-২৬) সকালে স্থানীয় উদ্যোগে বিএনপি ও জামায়াতের নেতুবৃন্দ দোকান দুটি দখলমুক্ত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ফতেপুর বটতলা মোড়ে অবস্থিত দোকান দুটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা আকুল মেম্বরের ইন্ধনে দল থেকে বহিস্কৃত চাঁদাবাজ শাহিনুর মীরের দখলে ছিল। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালে স্বতন্ত্র প্রার্থী ডা. মো. শহিদুল আলমের নির্বাচনী কার্যালয় (ফুটবল প্রতীক) হিসেবে দোকানগুলো ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে।দখলকারীদের মধ্যে আকুল মীর, শাহিনুর মীর, আজম সরদার, মোকসেদ আলী গাজী, সাত্তার কারিকর, জমাত পাল, জিল্লুর রহমান বুলু ও নেছার উদ্দিনসহ কয়েকজনের নাম স্থানীয়রা উল্লেখ করেছেন। দীর্ঘদিন দোকান দুটি দখলে থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল।

এ অবস্থায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে বৃহস্পতিবার সকালে দোকান দুটি উদ্ধার করে মরহুম হাবিবুর রহমান (হবি পশু চিকিৎসক)-এর ছেলে জিম হোসেনের হাতে চাবি তুলে দেওয়া হয়। চাবি গ্রহণ করে আবেগাপ্লুত জিম হোসেন বলেন, “আমাদের পারিবারিক সম্পত্তি দীর্ঘদিন যাবত দখলে রাখছিল শাহিনুর মীর। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে জানালে তাদের সহযোগিতায় আজ দোকান দুটি ফিরে পেলাম। আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।

উপস্থিত বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা বলেন, অন্যায়ভাবে দখলকৃত সম্পত্তি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া নৈতিক দায়িত্ব। এলাকায় শান্তি, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হাসান জানান, দোকানঘর উদ্ধারের বিষয়টি আমাকে অফিসিয়ালি জানানো হয়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় স্বস্তির পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এবং এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!