শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় ১১ বছরের কিশোরীর বাল্যবিবাহের উদ্যোগ প্রতিরোধ তালায় গাছের চারা বিতরণ তালায় কমিউনিটি স্কোর কার্ড পরবর্তী সংলাপ অনুষ্ঠিত গোপালগঞ্জে প্র তি প ক্ষে র হা ম লা য় জোবায়ের নামের এক কলেজ ছাত্র নি হ ত: এলাকায় পুলিশ মো তা য়ে ন কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ  সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৩২৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- খুলনা-১৫৭৩) এর সদস্য সদর উপজেলা মাগুরা গ্রামের মো. সিরাজুল ইসলাম দূরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় সংগঠনের পক্ষ থেকে তার স্ত্রী নূর জাহান খাতুনকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় পলাশপোল খান কমিউনিটি সেন্টার সংলগ্ন সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয় থেকে মৃত সিরাজুল ইসলামের স্ত্রী নূর জাহানের হাতে এ সহায়তার অর্থ প্রদান করেন সংগঠনের সভাপতি মো. আব্দুল বারী সরদার ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আব্দুল করিম, আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক তপুর আলী, মফিজুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল জবার, প্রচার সম্পাদক আব্দুল খালেক, ক্রীড়া সম্পাদক আবুল কাশেম, দপ্তর সম্পাদক আবুল খায়ের, সহ সাংগঠনিক সম্পাদক শেখ শামসুর রহমান, সদস্য আব্দুল মজিদসহ সংগঠনের সকল কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য মো. সিরাজুল ইসলাম দূরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!