মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

তালায় জনবাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

“সত্য বস্তুুনিষ্ঠ ও নিরপেক্ষ” প্রতিপাদ্যে প্রকাশনার ৩৫ বছরে দৈনিক জনবাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি ‘২৬) বিকাল চারটায় সাতক্ষীরার তালা প্রেসক্লাব হলরুমে কেককেট কেটে আলোচনা সভার আয়োজন হয়। তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান। জনবাণী পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি আজমল হোসেন জুয়েল স্বাগত বক্তব্য রাখেন। তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ, কেন্দ্রীয় ছাত্রদলের মারুফুল ইসলাম, সাংবাদিক এম এ ফয়সাল, সেলিম হায়দার, জয়দেব চক্রবর্তী, টাটা ক্রপ কোম্পানির কেডিট অফিসার শাহিন বিশ্বাস প্রমুখ।

উপস্থিত ছিলেন সাংবাদিক টিপু সুলতান, খলিলুর রহমান লিথু, ইমরান হোসেন, শাহিনুর রহমান, রাজু আহম্মেদ, কামাল হোসেন, অর্জুন বিশ্বাস, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রিপন ইসলাম, সভাপতি সাগর হোসেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!