শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় ১১ বছরের কিশোরীর বাল্যবিবাহের উদ্যোগ প্রতিরোধ তালায় গাছের চারা বিতরণ তালায় কমিউনিটি স্কোর কার্ড পরবর্তী সংলাপ অনুষ্ঠিত গোপালগঞ্জে প্র তি প ক্ষে র হা ম লা য় জোবায়ের নামের এক কলেজ ছাত্র নি হ ত: এলাকায় পুলিশ মো তা য়ে ন কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ  সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডের সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৭৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডের মধুমাল্লারডাঙ্গীতে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় পৌরসভার ০৯নং ওয়ার্ডের মধুমাল্লারডাঙ্গীতে ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক-দৌলা-সাগর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম’র ফিল্ড কো-অর্ডিনেটর মো. হাসান আলী, প্রোগ্রাম অফিসার মো. রাশিদুল হাসান, শরিফুল আজাদ প্রমুখ। পৌরসভার ০৯নং ওয়ার্ডের মধুমাল্লারডাঙ্গীতে মিলনের বাড়ি হতে তাজেলের বাড়ি পর্যন্ত ৯৭০ ফুট সিসি ঢালাই রাস্তা সাতক্ষীরা পৌরসভা ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রকল্পের আওতায় ৬লক্ষ ৮৩ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এ রাস্তাটি নির্মাণ হলে ঐ এলাকার চলাচলের সুবিধা পাবে। বর্ষা মৌসুমে ঐ এলাকার জলাবদ্ধতায় চলাচলে পথচারী ও এলাকাবাসীকে দূর্ভোগে ফেলে। এলাকাবাসীর বহু প্রতিক্ষিত নতুন এ সিসি ঢালাই রাস্তা নির্মাণ হচ্ছে দেখে এলাকাবাসী খুবই খুশি। এলাকাবাসী ও পথচারীরা ঐ এলাকার কাউন্সিলর ও পৌর মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন। এসময় পৌর কর্তৃপক্ষ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!