বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
‎ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃ ষ্টে বৃদ্ধার মৃ ত্যু  ডু মু রি য়া য় স্ত্রী র উ প র অ ভি মা ন ক রে স্বা মী র আ ত্ম হ ত্যা  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত-২ কালিগঞ্জ সিনিঃ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে আকস্মিক পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রাসেল, সাধারন সম্পাদক গাজী বাবু সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ ‎সাতক্ষীরায় ট্রাক্টরের আদায় করা ভাড়ার টাকা চাওয়ায় চালক কর্তৃক মালিক ও তার ভাইকে কু পি য়ে গু রু ত র জ খ ম 

কলারোয়ায় নৌকার মাঝি হলেন মাস্টার মনিরুজ্জামান বুলবুল

জুলফিকার আলী, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৬২৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে দলীয় নৌকার প্রার্থী হলেন মাস্টার মনিরুজ্জামান বুলবুল। কেন্দ্রীয় ভাবে তাকে নৌকার মনোনয়নপত্র দেয়া হয়েছে।

শনিবার রাতে কেন্দ্রীয় আ.লীগের এক পত্রে এ তথ্য প্রকাশ করা হয়েছে। জানা গেছে-কলারোয়া থেকে আ.লীগের নেতার নাম কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়া হয়। সেখানে উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, জেলা পরিষদ সদস্য আলহাজ¦ শেখ আমজাদ হোসেন ও কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলের নাম দেয়া হয়। পর্যায় ক্রমে ওই তিন নেতা কেন্দ্রীয় আ.লীগের দপ্তর থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং জমা দেন। তাদের মধ্যে যোগ্য প্রার্থী হিসাবে শনিবার রাতে কেন্দ্রীয় আ.লীগ এক বার্তায় কলারোয়া পৌরসভায় দলীয় নৌকার প্রার্থী হিসাবে প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলের নাম ঘোষনা করেন। এ তথ্য রাতে ফেসবুকের মাধ্যমে প্রকাশ হওয়ায় কলারোয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে মিষ্টি বিতরণ করে দলীয় নৌকার প্রার্থী মাস্টার মনিরুজ্জামানকে অভিনন্দন জানান সাধারণ ভোটাররা। এদিকে উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন বলেন-কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে সৎ, যোগ্য ও শিক্ষিত প্রার্থী হিসাবে মাস্টার মনিরুজ্জামান বুলবুলকে নৌকার প্রতীক দেয়ার জন্য কেন্দ্রীয় আওয়ামীলীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন। তিনি আরো বলেন- আজ থেকে সকল আওয়ামীলীগ নেতা কর্মীকে এক হয়ে নৌকার বিজয় করতে কাজ করার আহবান জানান।

উল্লেখ্য- আগামী ৩ জানুয়ারী জেলা নির্বাচন অফিসার ও জেলা প্রশাসন মনোনয়ন সংগ্রহকারীদের যাচাই বাচাই করবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!