মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

কালিগঞ্জে লিডার্স এর দুইদিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৬০৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে লিডারস্ এর আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকে এইট এর সহযোগিতায় দুই দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন যুব ফোরামের সদস্যদের অংশগ্রহণে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ২৬ ও ২৭ ডিসেম্বর ২ দিন ব্যাপী সমাজ পরিবর্তনে যুবসংহতি নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা যুব ফোরামের উপদেষ্টা পরিষদের সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। কালিগঞ্জ উপজেলার লিডার্স এর সমন্বয়কারী শুলতা সাহা এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা উপদেষ্টা পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা অনলাইন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী শওকত হোসেন। প্রশিক্ষনে ৩০ জন যুবক যুবতী অংশগ্রহণ করেন প্রশিক্ষণ প্রদান করেন শ্যামনগর উপজেলা উপদেষ্টা পরিষদের সাধারণ সম্পাদক ও লিডারস এর কার্যনির্বাহী কমিটির সদস্য রনজিত বর্মন, নেতৃত্ব উন্নয়নে যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষন ধারণা দেওয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!