বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

গ্রীন টিভির সাতক্ষীরা প্রতিনিধি হলেন মীর খায়রুল আলম

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

স্যাটেলাইট টেলিভিশন গ্রীন টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সংবাদকর্মী মীর খায়রুল আলম। চলতি মাসের ১৩ ডিসেম্বর প্রতিষ্ঠানটির হেড অব নিউজ মাহমুদ হাসান স্বাক্ষরিত এক পত্রে এ নিয়োগ দেয়া হয়।

জানা যায়, মীর খায়রুল আলম বাংলাতে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন। এছাড়া তিনি দেবহাটা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাক, দৈনিক আজকের পত্রিকা, দৈনিক সংবাদ, ডেইলি মর্নিং গ্লোরি, রেডিও নলতাসহ একাধিক স্থানীয়, জাতীয় পত্রিকা ও অনলাইন পোর্টালে রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মীর খায়রুল আলম বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। যখন থেকেই এ পেশায় জড়িত হয়েছি। তখন থেকেই নিজের সর্বোচ্চটুকু দিয়ে সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতা করে আসছি। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে পেশাটিতে যুক্ত থেকে গনমানুষের কথা তুলে ধরার চেষ্টা করেছি। এতে অসংখ্য মানুষের ভালবাসা পেয়েছি। প্রিন্ট, অনলাইন, মাল্টিমিডিয়ার কাজ করার পাশাপাশি নতুন করে ইলেকট্রনিক মিডিয়া স্যাটেলাইট টেলিভিশন গ্রীন টিভিতে কাজের সুযোগ পেয়ে আনন্দিত। চেষ্টা করবো সকলের সহায়তা নিয়ে অতীতের মতো নিজের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে গণমানুষের খবর নাগরিকের পর্দায় ফুটিয়ে তুলতে। আমার জন্য সবার কাছে দোয়া ও সহযোগীতা কামনা করছি। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!