সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

দেবহাটায় খেলাধুলার মাধ্যমে সুরক্ষা নিশ্চিতকরণে কর্মশালা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে জলবায়ু সচেতনতা ও পদক্ষেপ স্থানীয় স্টেকহোল্ডারগণের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর ‘২৫) উপজেলা পরিষদের সভাকক্ষে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হুসাইন শওকত।

ব্রেকিং দ্য সাইলেন্সের জেলা প্রোগ্রাম ম্যানেজার শরিফুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন বাংলাদেশ বেতারের ফারুক মাহাবুব রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, পারুলিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারী, ইউপি সদস্য নজরুল ইসলাম, সুশীল সমাজের প্রতিনিধি ফিরোজ শাহ আলম প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আহম্মেদ তাহমীর সিদ্দিকী, সখিপুর ইউপি প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী, দেবহাটা সদস ইউপি প্রশাসনিক কর্মকর্তা খালিদ হাসান খান, দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপি, ইউপি সদস্য অসিম ঘোষ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের মুলপ্রবন্ধ উপস্থাপন করেন ব্রেকিং দ্য সাইলেন্সের দেবহাটা উপজেলা কো-অডিনেটর সোহেল মাহমুদ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!