মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

সাতক্ষীরা জেলা আ’লীগের বিজয় সমাবশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের প্রতিহত করার আহ্বান

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৪১৬ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উদ্যোগে বুধবার বিকাল চারটায় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত বিজয় সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শাহাদৎ হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক আবু আহমেদ, অ্যাড. অনীত মুখার্জি, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জহুরুল হক নান্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
বিজয় সমাবেশে বক্তারা বলেন, যে মানুষটি বাংলাদেশকে স্বাধীন করার জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছিলো তাকে স্বপরিবারে বিপথগামী সেনারা নৃশংসভাবে হত্যা করছিলো। আজ তাকে বাঙ্গালির জাতির কাছে স্মরণীয় করতে নির্মিত ভাস্কর্য বিরোধীতাকারীরা সেই দিনেও বাংলাদেশের বিরুদ্ধে ছিলো। তারা চায়নি বাংলাদেশ স্বাধীন হোক। আজ বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মান বাঁধা দিচ্ছে খোঁজ নিয়ে দেখেন তাদের পূর্ব পূরষরা রাজাকার ছিলো। যার জন্ম না হলে বাংলাদেশ নামক ভূখন্ড পৃথিবীর বুকে স্থান পেত না। কত বড় ঔর্দ্ধত্য না হলে সেই সর্বকালের শ্রেষ্ঠ মানুষের ভাস্কর্য ভাংচুর করতে পারে। বঙ্গবন্ধুর বাংলাদেশ তার ভাস্কর্য ভাংচুরকারীদের স্থান হবে না। ১৯৭১ সালে বাঙালি যেমন রক্তের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল আজও রক্ত দিয়ে হলেও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের প্রতিহত করার আহ্বান জানান বক্তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!