মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

তালায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৩৮৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা তালায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৪৯তম মহান বিজয় দিবস। বুধবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে আনুষ্ঠানিকভাবে তালা উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে উপজেলা চত্বরে শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ শহীদ স্মৃতিসৌধ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এর পরপরই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করন প্রথমেই তালা উপজেলা প্রশাসক, উপজেলা পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, তালা থানা, পাটকেলঘাটা থানা, আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, ছাত্রদল, জাতীয় পাটি, তালা হাসপাতাল, তালা সরকারী কলেজ, তালা প্রেসক্লাব, তালা মহিলা কলেজ, শহীদ মুক্তিযোদ্ধা কলেজ, জাতীয় মহিলা সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমন্ডারসহ বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থাসহ সর্বস্তরের জনসাধারণ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতীয় সংগীতের সঙ্গে বাংলাদেশের সাড়ে ১৬ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ও বাঙালির বিজয়ের নিদের্শন জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তির সমৃদ্ধি ও অগ্রতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!