শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

সেই মানুষটা- কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

সেই মানুষটা

একটা মানুষ ছিল ঠিক ছিল বললে ভুল হবে,
কবিতার মতো ছিল অথচ ছন্দ ভাঙত হঠাৎ!
যার মুখ দেখলেই মনে হতো,
এই বুঝি জন্মজাগা চেনা!
এই তো সেই, আত্মার দরজায় যে টোকা মারে!

সে ছিল না ‘রোজ দেখা’ রুটিনের মধ্যে,
না ছিল ‘সুপ্রভাত’-এ বাঁধা ভালোবাসা!
তবু বুকের ভেতর একটা শব্দ বাজত,
“আজ ওর মনটা কেমন?”

আমরা দু’জন ছিলাম দু’পৃথিবীর বাসিন্দা,
কিন্তু নীরবতায় ভাষা খুঁজে নিতাম।
চোখ রেখে চোখে বলতাম কথাগুলো,
যেগুলো উচ্চারণ করলেই প্রেমটা যেন কমে যেত!

সে ছিলো আমার সারাদিনের কথা বন্ধু,
তোমরা যাকে সোলমেট বলো!
যার সাথে থাকা মানে একটা দীর্ঘ নিঃশ্বাস,
একটা থেমে থাকা মুহূর্ত,
যেখানে শব্দ নেই অথচ সব কিছু বলা হয়ে যায়!

আমি তাকে এতটুকুও হারাইনি,
আমি শুধু তাকে আর ছুঁতে পারি না!
বুকের ভেতর একটা ঘড়ি এখনও টিকটিক করে চলে আর প্রশ্ন করে,
“ও কি আজও আমায় ভাবে?”

সময়ের কাছে হার মানা মানুষ আমরা,
ভালোবাসা রেখে এসেছি ভাঙা জানালার ধারে!
স্মৃতির কাঁচে লেগে থাকে তার আঙুলের ছাপ,
কখনো আলোয় পড়ে কখনো অন্ধকারে মিলিয়ে যায়!

আজকাল খুব একা থাকি আমি,
তবু মনে হয় আমি একা নই!
কারণ কেউ একজন কোথাও আছেই,
যার নিঃশব্দ ভালোবাসা আমাকে এখনও ছুঁয়ে যায়!

জীবনে পার্থিব প্রেম করে শিখলাম
সবাই কিছু বা কাউকে ভালোবাসে!
কিন্তু যারা আত্মার মানুষটাকে পায়,
তারা আর কোনোদিন একা থাকে না!

শেষ পর্যন্ত ভালোবাসা মানে বুঝেছি
হাত ধরে পার্কে হাঁটা নয়,
হৃদপিন্ডের ভেতর ভীষণভাবে,
একটা মানুষকে চিরকাল বয়ে বেড়ানো!

কালীগঞ্জ
১৯ মে, ২০২৫

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!