মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লিগাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধন করতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে- উপ সচিব মোঃ আলমগীর হোসেন তালায় গর্ভবতী নারীদের নিরাপদ সন্তান প্রসব নিশ্চিতে সভা অনুষ্ঠিত শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন বাংলাদেশের রুনা খান সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ১০৪ জন উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন ও শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামা প্রসাদের বি রু দ্ধে বিএলসি নবায়নে অ তি রি ক্ত টাকা আ দা য়ে র অ ভি যো গ দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে সবজি ক্ষেত থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। বুধবার (১৩ মে ‘২৬) রাত ৮টার সময় উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের কাচিহারানিয়া গ্রামের রবীন্দ্রনাথ মন্ডলের ছেলে মিলন মন্ডল (৪০) এর সবজি ক্ষেত থেকে গাছটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, মিলন মন্ডলের বিরুদ্ধে পূর্বেও শ্যামনগর থানায় দুটি মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাচিহারানিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় একটি সবজি ক্ষেতের মধ্যে মিলন মন্ডলকে গাঁজা গাছের গোড়ায় পানি দিতে দেখা যায়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিলন মন্ডল দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে ধাওয়া করলেও শেষ পর্যন্ত আটক করতে সক্ষম হয়নি।

অভিযানকালে ক্ষেতের ভেতর থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে মাদক চাষ ও কারবার চললেও অনেক সময় তা প্রশাসনের নজরের বাইরে থেকে যায়। সাম্প্রতিক এ অভিযানের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেলেও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!