মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

গোবিপ্রবি’তে শিক্ষকদের গবেষণায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষকদের পাঠদানে উৎকর্ষতা ও গবেষণাকর্মে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দ্বিতীয় পর্বের তিন দিনব্যাপী কর্মশালার শুরু হয়েছে।

বুধবার (১৪ মে ‘২৫) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে কৃষি ও জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে প্রথমদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, গবেষণা করাটা একধরনের রান্না করার মতো। বেশকিছু উপাদান দিয়ে কাউকে রান্না করতে দিলে দেখা যাবে, অখাদ্য বানিয়ে রেখেছে। আবার কেউ সঠিক পদ্ধতিটা জানলে সামান্য কিছু দিয়েও মুখরোচক কিছু তৈরি করতে পারে। তেমনই একজন শিক্ষক যদি না জানেন কীভাবে গবেষণাপত্র লিখতে হয়, কীভাবে প্রকাশ করতে হয়, তাহলে তিনি ভালো গবেষক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন না। সেকারণে শিক্ষকতার পাশাপাশি গবেষণায় সমৃদ্ধ হওয়া জরুরি। আর এই কর্মশালাগুলো তাদের পাথেয় হবে বলে আমি মনে করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, আমাদের প্রথম পরিচয় আমরা শিক্ষক। একজন আদর্শ শিক্ষক হয়ে ওঠার জন্য পাঠদানের পাশাপাশি গবেষণায় দক্ষতা অর্জন করতে হবে। আমি এই কর্মশালার সফলতা কামনা করছি।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, শিক্ষকের কাজ দুটো। শিক্ষা দেয়া আর গবেষণা করা। শিক্ষকরা গবেষণা করবেন জ্ঞান সৃষ্টি করার জন্য। কাজেই তারা এখান থেকে শিখবেন, নিজের জীবন ও বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে কাজে লাগাবেন।

প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের প্রধান গবেষক ড. মো. লতিফুল বারী। মডারেটর ছিলেন আইকিউএসি’র পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!