বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার দেবহাটায় টেকসই উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য প্রকল্পের কর্মশালা  

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে
সাতক্ষীরার দেবহাটায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় অংশগ্রহণমূলক (এম এন্ড ই) ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল ‘২৫) সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা মডেল মসজিদের সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন খুলনা জোনাল বিভাগীয় পরিচালক জাহাঙ্গীর আলম।
অন্যান্যদের মধ্যে কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.সাজেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, উপজেলা একাডেমি সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, মেরিন ফিশারিজ অফিসার সাজ্জাদ হোসেন সহ এলাকার ত্রিশ জন মৎস্য চাষী।
এসময় উপজেলার চ্যাংমারী ও আটশতবিঘা খাল খননে সুবিধাভোগীরা তাদের সুফল নিয়ে আলোচনা করেন। সেই সাথে মৎস্য চাষে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। উল্লেখ্য যে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে চ্যাংমারী তিন কিলোমিটার ও আটশতবিঘা খাল ৫২ শত মিটার খনন করা হয়। এই খাল খননের ফলে স্থানীয় মৎস্য চাষে ব্যাপক পরিবর্তন এসেছে। বিশেষ করে মৃত খালগুলোতে জোয়ার-ভাটার সৃষ্টি হয়েছে। সেই সাথে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!