শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

আক্ষেপনামা – কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

আক্ষেপনামা

নিশ্বাসে নিশ্বাসে আমাকে ছুঁয়ে যায় পৃথিবীর প্রতিটি ক্লান্তি
আমি ছুঁই না কিছুই—হাত বাড়ালেই যেন গলে যায় কাঁচের স্বপ্ন
দাঁড়িয়ে থাকি জোনাকির মৃত শহরে, ভাঙা পাথরের নিচে একান্ত একা নবচৈত্রের রোদে তৃষ্ণার মতো পুড়ি,
বৃষ্টির মুখে ঠোঁট রেখে চুমু দেই, তারপরও জল পাই না—
অথবা জলকে কল্পনায় চেপে ধরে উপবাসী বিলাসে হারিয়ে যাই।

আমারও তো থাকার কথা ছিল একটা বৃষ্টিভেজা জানালায় কবিতা রাখার কথা ছিল তোমার চোখের ভেতর ঢুকে পড়ার মতো কিছু তারার আলো রাখার কথা ছিল।

আমারও হতে পারত এক চিলতে ঘর— দুইটি পাখির ঝগড়ায় ভরা বিকেল, চৌকাঠ পেরিয়ে যে বাতাস আসে সে হয়ে উঠত আমার আত্মীয় একটুখানি উঠোনে রাত্রি এসে বীণ বাজাতো,
একটি তালগাছ, তার ছায়ায় বসে আমি তোমার নাম গাইতাম।

কিন্তু আমার চোখজুড়ে এখন কুয়াশার কুন্ডলী প্রতিটি আলো কেবল বিভ্রমের ফাঁদ— উঠোনজুড়ে অনিশ্চয়তার হাওয়ায় দুলছে রাত্রি ও দিনের পালা স্বপ্ন এসে পড়ে যায় গাঙচিলের মৃত ডানায়।

তবু বিশ্বাস করো হে বুনো ঘাস, চাঁদহীন রাতের মাঝে আমি খুঁজি এক নির্বিকার স্বস্তি, বিশ্বাস করো হে নীরব উঠোন,
তোমার বুকের শেষ প্রান্তে আমি রাখতে চাই এক অনল দিনের জন্ম।

চিত্রা নদীর পাড়ে
২১ এপ্রিল, ২০২৫

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!