সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় খাল খননের উদ্বৃত্ত ১ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও সবিতা সরকার শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল দেবহাটার পারুলিয়া ইউনিয়ন শিশুশ্রম মুক্ত ঘোষণা সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি ভবন মালিকদের দুধসংগ্রহকারী উদ্যোক্তাদের মাঝে ১০টি ভ্যান ও ৬০টি মিল্কক্যান বিতরণ তালার কৃষ্ণনগর সুইচগেট বন্ধ করে পাট পচন, জেলে সম্প্রদায়ের মানবেতর জীবনযাপন সাতক্ষীরায় পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত তালায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সাতক্ষীরার ধুলিহর হযরত আবু বকর সিদ্দিক (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসায় ছাত্রশিবিরের গণ ইফতার

✍️মুহাম্মদ হাফিজ📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদরের ধুলিহর হযরত আবু বকর সিদ্দিক (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসায় প্রথম বারের মতো গণ ইফতার কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। 

শনিবার (২৯ মার্চ ‘২৫) মাদ্রাসা প্রাঙ্গণে এ ইফতারের আয়োজন করা হয়।এসময় প্রায় ৫০০ জন মানুষের জন্য গণ ইফতারের ব্যবস্থা করা হয়।

জাহানাবাজ মাদরাসা থানা শাখার সভাপতি হাফেজ আল আমিনে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর উপজেলা জামায়াতের মিডিয়া পরিচালক ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাও আনিছুর রহমান,সাতক্ষীরা শহর শিবিরের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু সালেহ সাদ্দাম, সাতক্ষীরা ইঞ্জিনিয়াস ফোরামের সভাপতি মোঃ মারুফ বিল্লাহ, আবুবকর সিদ্দীক (রাঃ) ইসলামিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলনা ওসমান গনি, ধূলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আশরাফুজ্জামান খোকন,মাজলেসুর মুফাসসিরিন সাতক্ষীরা জেলা সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বিলালী,জামায়াতে ইসলামীর ৮ নং ধুলিহর ইউনিয়নের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আনারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধূলিহর ইউনিয়নের যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল করীম প্রমুখ।

ইফতারে অংশ নেওয়া শিক্ষার্থী রুহুল কুদ্দুস বলেন, সকল সিনিয়ার, জুনিয়ার ও সাবেক ভাইদের নিয়ে এক মিলন মেলা। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে অসংখ্য ধন্যবাদ, শিক্ষার্থীদের কথা চিন্তা করে ইফতার কর্মসূচি আয়োজন করার জন্য।’

মাদ্রাসা শাখার ছাত্রশিবিরের সভাপতি হাফেজ আল আমিন বলেন, ‘ আজকে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা গণ ইফতার কর্মসূচির আয়োজন করেছি, আলহামদুলিল্লাহ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। সামনেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!