বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

তবুও স্বপ্ন, তবুও আগুন- কবি তানভীর আহমেদ

✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

তবুও স্বপ্ন, তবুও আগুন

আমার ভেতর আজও একখানা শ্বেতপাথর আছে—
তুমি ছুঁলে তার শরীর বৃষ্টিতে ধুয়ে যাবে,
কিন্তু কেউ ছোঁয় না, কেউ ফেরে না ফিরে—
শুধু সময় নামে তৃষ্ণার্ত এক উল্কাপাত!

আমি রাতের শিরায় লিখেছি যে দাহ—
সে কি কখনও মুছে যায়?
হৃদয়ের নক্ষত্রপুঞ্জে জমে থাকা
সব শূন্যতারাই তো একদিন বিস্ফোরিত হয়।

তবুও আমি জেগে থাকি,
তবুও আমি আগুন রাখি বুকের ভিতর,
শহরের প্রতিটি ইট, প্রতিটি জানালা জানে
আমার হাতে এখনো ধরা আছে
একটি অসমাপ্ত বিপ্লবের রক্তাক্ত কাব্য।

তুমি যদি জানতে,
এ শহর এখনো আমাকে প্রশ্ন করে—
আমি কি কখনো প্রেমিক ছিলাম?
নাকি শুধু এক আগুনখেকো উন্মাদ
যার চোখে শুধুই ভাঙনের ভবিষ্যদ্বাণী?

তুমি যদি জানতে,
আমি আজও কবিতা লিখি—
একটি শ্বেতপাথরের শরীরে আগুনের হরফে,
যেখানে সময় থমকে দাঁড়ায়,
যেখানে স্বপ্নও একদিন জেগে ওঠে বিদ্রোহে!

নোয়াপাড়া
১৮ মার্চ ২০২৫

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!