মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

“আছিয়া, তোমার জন্য এই আগুন”- কবি তানভীর আহমেদ

✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

“আছিয়া, তোমার জন্য এই আগুন”

আছিয়া, তোমার রক্ত মিশে গেছে
এই মাটির গভীরে,
যেখানে ফসল ওঠে, কিন্তু ন্যায় উঠে না,
যেখানে সূর্য ওঠে, কিন্তু সত্যের আলো ফোটে না।

তোমার আর্তনাদ বাতাসে ভাসে,
কেউ শুনতে চায় না, কেউ শোনে না।
এই নগর, এই সমাজ, এই সভ্যতা
তোমার লাশের ওপর দিয়ে হেঁটে যায়,
অভিযোগহীন, নির্বিকার।

তুমি জানো, আছিয়া?
তারা তোমাকে মেরে ফেলে ভেবেছে,
প্রতিবাদও মরে যাবে!
কিন্তু তোমার লাশের ওপরে দাঁড়িয়ে
আমরা আগুন জ্বালাবো,
আমরা শব্দ তুলবো,
আমরা ঘুম ভাঙাবো সেই সমাজের,
যে সমাজ তোমার কান্নার মতো বধির!

তোমার শরীরে যারা নখ বসিয়েছে,
তাদের হাতে আগুন লাগুক!
তোমার স্বপ্ন যারা ছিঁড়ে ফেলেছে,
তাদের ঘরেও নেমে আসুক অন্ধকার!

তুমি চলে গেছো,
কিন্তু দ্রোহ থেকে গেছে!
তোমার শরীরের ক্ষত থেকে
জন্ম নিচ্ছে হাজারো লড়াই!
এই শহর একদিন কাঁপবে,
এই সমাজ একদিন বদলাবে,
আমরা রুখে দাঁড়াবো—
আর কোনো আছিয়া মরবে না!
“এ আগুন নেভানোর সাধ্য কারো নেই!”

মাগুরা
১৩ মার্চ, ২০২৫

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!