বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে আহলেহাদীছ আন্দোলনের মিছিল ও সমাবেশ

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ও  রমযানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ আহলেহাদীছ যুব সংঘ সাতক্ষীরা সাংগঠনিক জেলার উদ্যোগ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারী ‘২৫) বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে  আহলেহাদীছ আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন এর নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ণরায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে এক  সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে আহলেহাদীছ  আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ  আলতাফ হোসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আহলে হাদিস আন্দোলন সাতক্ষীরার সহ-সভাপতি ফজলু রহমান, জেলা সেক্রেটার মোফলেহুর রহমান,  সাবেক জেলা সভাপতি উপাধ্যক্ষ আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শহীদুজ্জামান ফারুক, প্রচার সম্পাদক আসাদুল্লাহ বিন মুসলিম, জেলা যুব সংঘের সভাপতি মাওলানা মুজাহিদুর রহমান, আহলে হাদিস আন্দোলন পেশাজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ডাঃ নাজমুস সাকিব ব্রাইট, জেলা সেক্রেটারি হোসাইন মাহমুদ, সোনামনির জেলা পরিচালক আব্দুল্লাহ জাহাঙ্গীর, যুববিভাগের সম্পাদক মাওলানা আল মামুন প্রমুখ। এসময় বক্তারা বলেন পবিত্র রমজানের পবিত্রতা রক্ষায় সরকারকে দায়িত্বশীলের ভূমিকা রাখতে হবে।
দ্রব্যমূল্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে। এ সময় বক্তারা আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আল্লাহর রাসূলকে নিয়ে কটুক্তি করা হচ্ছে। আমরা সরকারকে রাসূলের নামে কটুক্তিকারীদের বিরুদ্ধে শাস্তির  জোর দাবি জানাচ্ছি। এছাড়া সকল মুসলমানদেরকে রমজানের পবিত্র রক্ষায় এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!