বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার মুরারিকাটি মেলা: লোকজ ঐতিহ্যের এক অনন্য উৎসব কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক মৌ খামারিদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ কলারোয়াতে তথ্য অধিকার আইন কর্মশালা মরহুম আনিছুর ও ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন  কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি!

নীল আঁধারে ডুবে যাই- কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

নীল আঁধারে ডুবে যাই

তুমি কি জানো, আমি কেমন করে
রাতের গহীনে একা হয়ে যাই?
তোমার নাম কুয়াশার মতো গলির মোড়ে
অদৃশ্য বাতাসে হারিয়ে যায়।

তুমি না থাকলে, শহরটা কেমন
শূন্যতার ঘ্রাণে ভরে ওঠে,
আকাশের রঙও বদলে যায়—
নক্ষত্রেরা ম্রিয়মাণ, চাঁদ ফ্যাকাশে।

তোমার হাসি ছিলো বুনো ফুলের মতো,
আমার বুকে সে গন্ধ লেগে আছে—
নিমগ্ন কোনো নদীর স্রোতে,
জলের গভীরতা মেপে রাখার মতো।

আমি কি প্রেমিক, না কি পথহারা এক ভবঘুরে?
যে কেবল তোমার চোখে নিজেকে খোঁজে,
তোমার কণ্ঠে ধ্বনিত হতে চায়,
তোমার নরম ছোঁয়ায় অস্তিত্বের ভাষা পায়।

আসবে কি তুমি?
একটি ক্ষণ, একটি মুহূর্তের জন্য—
যেখানে ভালোবাসা নিঃশব্দে গলে যায়,
একটি নিস্তব্ধ, নীল আঁধারে!!

অমরাবতী
০৮ ফাগুন, ১৪৩১

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!