বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার মুরারিকাটি মেলা: লোকজ ঐতিহ্যের এক অনন্য উৎসব কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক মৌ খামারিদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ কলারোয়াতে তথ্য অধিকার আইন কর্মশালা মরহুম আনিছুর ও ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন  কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি!

দূরত্বের সংলাপ- কবি তানভীর আহমেদ

✍️দে
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

দূরত্বের সংলাপ

তোমার নাম উচ্চারণ করি না, তবু শব্দেরা জানে,
ভোরের শিশিরে লুকানো থাকে এক নিঃশব্দ আহ্বান।
তোমার ছোঁয়া পাই না, তবু হাওয়ার ভাঁজে
আঙুল রেখে অনুভব করি—তুমিও কি ঠিক এমনি?

ফোনের পর্দায় হাত রাখি, মুছে যাওয়া মেসেজের ছায়ায়,
প্রতিটা না-পাঠানো শব্দ যেন এক অদৃশ্য কবিতা।
কারও চোখে ধরা পড়ে না,
কিন্তু বুকের ভেতর, ঢেউয়ের মতো বাজে তোমার না বলা কথা।

তুমি জানো না—সন্ধ্যার শহর যখন নিঃসঙ্গ হয়,
আমি অন্ধকারের সঙ্গী হয়ে তোমার অস্তিত্ব খুঁজি।
শব্দের গুঞ্জনে, বাতাসের ছন্দে,
এক চিলতে চাঁদের পাশে বসে আমি তোমাকে ছুঁয়ে ফেলি।

ভালোবাসা কি শরীরে লেপ্টে থাকার নাম?
না, ভালোবাসা দূর থেকেও বাঁচে—
অদেখা হাতের মুঠোয়, চুপচাপ জমানো দীর্ঘশ্বাসে,
যেখানে তুমি আছো, অথচ কেউ জানে না।

নদীর পাড়
১৮ ফেব্রুয়ারি, ২০২৫

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!