মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

তুমি এসেছিলে- কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

তুমি এসেছিলে

তুমি এসেছিলে এক সন্ধ্যার বাতাসে,
আলতো কুয়াশা মেখে—
একটি গোধূলির দীর্ঘশ্বাসে ভিজে,
নরম আলোয় ছুঁয়ে দিলে আমার চোখের ভেতর
প্রাচীন শঙ্খের মতো নিঃসঙ্গতা।

আমি জানতাম না তখন—
তোমার শব্দেরা শুধু বসন্তের উড়ন্ত তুলো,
যা ছুঁয়ে যায়, কিন্তু থাকে না।
তবু আমি অভ্যস্ত হলাম—
তোমার কণ্ঠস্বরের উষ্ণতায়,
ভোরের প্রথম আলোর মতো তোমার বার্তায়,
যেনো জীবন একটা দীর্ঘ মায়াবী ঘোর।

তারপর একদিন হুট করেই—
তুমি বদলে গেলে,
তোমার সময়ের আয়নায় আমি অস্পষ্ট হয়ে গেলাম,
আমার বার্তাগুলো আকাশের দিকে তাকিয়ে থাকল,
ফিরতি কোনো ডাক পেল না,
শুধু নীরবতা—
নরম অথচ ধারালো,
বুকের মধ্যে জমে থাকা পাথরের মতো।

আমি অপেক্ষা করতে করতে
একদিন বুঝে গেলাম,
তুমি ছিলে না আসলে;
ছিলো শুধু তোমার ছায়া,
যা সময়ের সঙ্গে মিশে গেছে
একটা ক্ষয়িষ্ণু নদীর মতো।

এখন আবার আমি একা—
কিন্তু এই একাকীত্ব
সেই পুরনো একাকীত্ব নয়,
এ এক পুড়ে যাওয়া অরণ্যের নিঃসঙ্গতা,
যেখানে সবুজেরা আর ফিরে আসে না,
শুধু পোড়া কাঠের গন্ধ থাকে বাতাসে,
আর থাকে স্মৃতির ছাইভস্মে এক টুকরো বিদায়বেলা।

০০:০১
১৭ ফেব্রুয়ারি, ২০২৫

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!