বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক মৌ খামারিদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ কলারোয়াতে তথ্য অধিকার আইন কর্মশালা মরহুম আনিছুর ও ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন  কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে!

ধোঁয়াটে বিকেল ও একলা মানুষ- কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

ধোঁয়াটে বিকেল ও একলা মানুষ

কোথাও কেউ নেই—
শহরের ইট, কংক্রিট, আর অগণিত জানালার ভিতর
একটা মুখও নেই যে তাকাবে ফিরে,
একটা হাতও নেই যে ধরবে চুপিচুপি।

আমি একা,
কাঁচের গ্লাসে ঢেলে দিই সন্ধের ক্লান্তি,
কফির ধোঁয়া ওঠে,
আমার বুকের ভিতর এক আকাশ ধোঁয়াটে হয়ে যায়।

একটা জীবন শুধু অপেক্ষার ঘর,
যেখানে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে অগণিত প্রহর,
ভেঙে যাওয়া স্বপ্নগুলো জোড়া লাগায় না কেউ—
শুধু বাতাসের মতো বয়ে যায় দিন,
তাদের মনে নেই থামার সময়।

একটা জীবন শুধু উপেক্ষার পাহাড় জমে,
তবুও আমি গড়ে তুলি নতুন এক নদী,
যেখানে একলা চাঁদ জলের গভীরে মুখ ভাসায়
আর আমি তাতে লিখে রাখি—
আমার সমস্ত হারিয়ে যাওয়া গল্প।

তুমি কি শুনতে পাও?
এই নিঃসঙ্গ বিকেলের গায়ে লেপ্টে থাকা
একটা কবিতার নিঃশব্দ কান্না?

নড়াইল, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!