সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা

অভিশপ্ত জাগরণ – কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

অভিশপ্ত জাগরণ

কত কিছু ছেড়ে এসেছি—
নামহীন শহর, দগ্ধ বিকেল,
স্মৃতির অন্ধকার অলিগলি,
এমনকি নিজের ছায়াটাও…
তবু পালাতে পারিনি
তোমার দেওয়া একফোঁটা বিষাদ থেকে।

রাত গভীর হলে—
ঘুম আমাকে এড়িয়ে যায়,
শরীর হয়ে ওঠে অবশ,
আর হৃদয়?
সে কেবল ফিসফিসিয়ে বলে—
“তুমি এখনও জীবিত,
তাই বেদনা এখনো তোমার প্রাপ্য!”

জীবাশ্ম হয়ে গেলেই যদি
মুছে যেত স্মৃতির দাগ,
আমি কবেই বরফের নিচে চাপা দিতাম
আমার সমস্ত অনুভূতি।

কিন্তু আমি জানি—
তোমার দুঃখ আমার ছায়ার মতো,
যতই পালাই,
সে ছুটে আসে পিছুপিছু!

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!