মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

কালিগঞ্জে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার পরিচিতি সভা অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার আয়োজনে ও হাজী পিওর ড্রিংকিং ওয়াটারের স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুর রবের উদ্যোগে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা’র সদস্যদের সাথে পরিচিতি সভা ও সন্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ‘২৫) সকাল ১১টায় উপজেলার মুকুন্দপুরে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার কার্যালয়ে নির্বাহী পরিচালক ফরহাদ রেজা’র সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম আকরাম হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা সহকারী সামাজ সেবা কর্মকর্তা আসাদুজ্জামান, সমাজসেবক রাশিয়া প্রবাসী আলহাজ্ব শেখ আব্দুর রব, উপজেলার ছাত্র সমন্বয়ক মারুফ হাসান, সংস্থার সহ সভাপতি হাসিনা পারভীন প্রমুখ। এ সময়ে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে অতিথিদের সন্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

জানাগেছে, সংস্থার মোট সদস্য সংখ্যা ২৬৬ জনই প্রতিবন্ধী ও শিক্ষিত সন্তান। এরমধ্যে ১’শ৬০ জন বিএ পাশ, ১০০ জন আইএ পাশ ও ৬ জন এসএসসি পাশ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। প্রতিবন্ধী হয়েও তারা পরিবারসহ সমাজের বোঝা হতে চায়না। ইতিমধ্যে তাদের মধ্যে ৪৬ জন দেশের বিভিন্ন সংস্থায় চাকুরীরত আছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!