সোমবার, ০৪ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

কালিগঞ্জে সাতদিনব্যাপী সরস্বতী পূজার পঞ্চমী মেলার উদ্বোধন করলেন ইউএনও

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুরে প্রান্তিক সংঘ ও বন্ধু মহল ক্লাব এর আয়োজনে প্রতি বছরের ন্যায় এ বছরেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (৩ ফেব্রুয়ারী ‘২৫) সকাল সাড়ে ৭টায় পঞ্চমী মেলা শুভ উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার অনুজা মন্ডল। এসময় পূজা মন্ডপে সরস্বতী পূজার অঞ্জলি প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার নারী পুরুষসহ শতশত সনাতন ধর্মালম্বীরা। মেলায় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, তার মাতা গৌরী বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বামী ডাঃ অতিশ কুমার বাছাড়, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান, সদস্য সচিব আরিফুর রহমান ছোটনসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, সাংবাদিকসহ এলাকার বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ বন্ধু মহল ও বিষ্ণুপুর প্রান্তিক সংঘ এর কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

সরস্বতি পূজা উপলক্ষে বিষ্ণুপুর হাইস্কুল প্রাঙ্গন ও মাঠে পৃথক দুটি প্যান্ডেলে নজর কাড়া আলোকসজ্জা, প্রতিমা আর বাহারি রকমের পসরা সাজিয়ে চলছে মেলা। এ মেৱায় সনাতনী ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষেরাও অংশগ্রহন চোখে পড়ার মতো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!