মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

কালিগঞ্জের দঃ শ্রীপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন: জুলফিকার সভাপতি মোতাহার সম্পাদক

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সন্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি ‘২৫) বিকাল ৩ টায় দঃ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সম্মেলনের মাধ্যমে আংশিক কমিটি গঠন করা হয়। ইউনিয়ন বিএনপির আহবায়ক জুলফিকার আলী সাফুই’র সভাপতিত্বে ও বিএনপির সদস্য সচিব এস এম মোতাহার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু। অত্র ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ডের উপস্থিত সকল কাউন্সিলারদের সমর্থনের মাধ্যমে জুলফিকার আলী সাপুইকে সভাপতি, এস এম মোতাহার হোসেনকে সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম মিঠুকে সাংগঠনিক সম্পাদক,করে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জিএম রফিকুল ইসলাম, মৌতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক হাবিবুল্লাহ, সদস্য সচিব কাজী মোফাজ্জল হোসেন পলাশ, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাস এর আহবায়ক মুরশিদ আলী গাজী, সদস্য সচিব মারুফ বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী সোহেল, উপজেলা তাঁতি দলের সদস্য সচিব ফারুক হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শতশত নেতাকর্মী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!