মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

সাতক্ষীরায় দুই দিনব্যাপী ক্ষুদ্র ব্যবসায়ী প্রশিক্ষণ এবং চেক প্রদান 

📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে সুন্দরবন নির্ভরশীল মানুষের জীবিকায়ন সংকট দিন দিন বেড়েই চলেছে। উপকূলীয় অঞ্চলে সুন্দরবন নির্ভরশীল নারীদের বিকল্প কর্মসংস্থান উদ্যোগ গড়ে তুলতে লিডার্স এবং ইউনিভার্সিটি অব লিভারেল আর্টস বাংলাদেশ (ULAB)- এর যৌথ উদ্যোগে সুন্দরবনের উপর নির্ভরশীল নারীদের বিকল্প কর্মসংস্থানে সহযোগিতা প্রদানের লক্ষ্যে দশজন উপকার ভোগীর মাঝে দুই দিনব্যাপী ক্ষুদ্র ব্যবসায়ী প্রশিক্ষণ কর্মশালা শেষে চেক বিতরণ কর্মসূচি করা হয়েছে। 

লিডার্সের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ‘২৫) সকালে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার এ বি এম জাকারিয়া, প্রশাসনিক কর্মকর্তা মোঃ শওকত হোসেন, হেড অব অ্যাকাউন্ট্যান্ট রায়হান কবির, টেকনিক্যাল অফিসার গৌর পদ বিশ্বাস এবং টিম লিডার রেখা খাতুন।এছাড়াও লিডারসের অন্যান্য কর্মকর্তারা এই প্রশিক্ষণ কর্মশালা এবং চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন, সুন্দরবনের উপর নির্ভরশীল নারীরা জীবিকায়ন সংকট দূরীকরণ এর পাশাপাশি পারিবারিক সচ্ছলতা বৃদ্ধিতে অবদান রাখতে পারে। তিনি ভবিষ্যতে সুন্দরবনের উপর নির্ভরশীল অন্যান্য নারীদের মাঝেও যেন একটি অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করতে পারে সেজন্য উপকার ভোগীদের পরিকল্পনা অনুযায়ী কাজ করার আহ্বান জানান। 

লিডার্সের এই উদ্যোগ উপকূলীয় অঞ্চলের নারীর ক্ষমতায়ণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দুইদিনব্যাপী প্রশিক্ষণ শেষে ১০ জন উপকার ভোগীর মাঝে ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!